ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংগঠনকে ঢেলে সাজিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে: এস এম জিলানী আলফাডাঙ্গায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিকে সংবর্ধনা রিয়াদে এনটিভির ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চট্টগ্রামে ‘বটতলী সমাজ কল্যাণ পরিষদ’-এর মতবিনিময় সভা ‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আশুলিয়ার জামগড়ায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, এলাকাজুড়ে আতঙ্ক; অতিরিক্ত পুলিশ মোতায়েন বিদেশি বিনিয়োগকারীরা আসুন, ব্যবসা প্রসারিত করুন: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল মজিদ ফটো’র ২য় মৃত্যুবার্ষিকী শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা

মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি

গোলাম আহমেদ সবুজ, সিনিয়র রিপোর্টার

মাদকের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে এক অবিচল প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছেন ঢাকা (উত্তর )জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব সাইদুল ইসলাম। তার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে ঢাকা উত্তর এলাকা, বিশেষ করে সাভার, আশুলিয়া ও ধামরাই এখন মাদকের বিরুদ্ধে এক অবিরাম লড়াইয়ের সাক্ষী।

‘মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের প্রতি জিরো টলারেন্স’ এই মূলমন্ত্র ধারণ করে ওসি সাইদুলের নির্দেশে প্রতিদিন চলছে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান।

মাদকের করাল গ্রাসে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ওসি সাইদুল নিয়েছেন এক সাহসী উদ্যোগ।

ঢাকা উত্তর এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নেটওয়ার্ক পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার বাহিনী দিনরাত কাজ করছে।

প্রতিদিন ডিবি টিমের সদস্যরা বিভিন্ন এলাকা, মহাসড়কে ও অপরাধপ্রবণ স্থানে হানা দিচ্ছে।

এই অভিযানের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণে মাদকদ্রব্য যেমন ইয়াবা, গাঁজা, হেরোইন এবং ফেন্সিডিল উদ্ধার করা হচ্ছে।

এর পাশাপাশি গ্রেপ্তার করা হচ্ছে বহু মাদক ব্যবসায়ী, গডফাদার এবং তাদের সহযোগীদের।

ওসি সাইদুল ইসলাম মনে করেন, শুধু মাদক উদ্ধারই যথেষ্ট নয়; মাদকের এই দীর্ঘ চেইন ভাঙতে হলে এর শেকড় খুঁজে বের করতে হবে।

তার নির্দেশে ডিবি টিম মাদকের উৎস, সরবরাহ লাইন এবং এর পেছনে জড়িত প্রভাবশালী মহলের ওপর তীক্ষ্ণ নজরদারী রাখছে।

কোনো প্রকার রাজনৈতিক বা সামাজিক প্রভাবের সামনে মাথা নত না করে নিরপেক্ষভাবে কাজ করছে ডিবি টিম।

সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে ওসি সাইদুল সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরেও জোর দিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা এবং যুবকদের নিয়ে নিয়মিত সভা-সেমিনার আয়োজন করে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

তিনি যুবকদের মাদকের প্রতি আকৃষ্ট না হয়ে খেলাধুলা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এলাকাবাসীর অনেকেই ডিবি ওসি সাইদুলের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা আগে রাতের অন্ধকারে বাইরে বেরোতে ভয় পেতাম।

মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম।

কিন্তু ওসি সাইদুল ইসলাম আসার পর পরিস্থিতি অনেক বদলেছে।

ডিবি পুলিশের নিয়মিত অভিযানের ফলে এখন আমরা অনেক নিরাপদ বোধ করছি।”

ওসি সাইদুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “ঢাকা উত্তর এলাকাকে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান থামবে না।

কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। আমরা চাই একটি সুস্থ, মেধাবী এবং শক্তিশালী যুবসমাজ, যারা দেশের উন্নয়নে অবদান রাখবে।”

ঢাকা (উত্তর )জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওসি সাইদুলের কাজের ভূয়সী প্রশংসা করেছেন।

তারা জানিয়েছেন, ওসি সাইদুলের সাহস, নিষ্ঠা এবং নেতৃত্বের কারণেই ঢাকা উত্তর ডিবি মাদকবিরোধী অভিযানে এত বড় সাফল্য পাচ্ছে।

মাদকের বিরুদ্ধে এই চলমান লড়াইয়ে সাধারণ মানুষের সহযোগিতাই ওসি সাইদুল এবং তার টিমের সবচেয়ে বড় শক্তি।

দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে ঢাকা উত্তর ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে এক নতুন আশার আলো দেখাচ্ছে। এই অবিরাম অভিযান শীঘ্রই সাভার, আশুলিয়া ও ধামরাইকে একটি মাদকমুক্ত ও নিরাপদ অঞ্চলে রূপান্তর করবে, এই প্রত্যাশা সকলের।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
৬০২ Time View