রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা খতিবউদ্দিন (৭৮) সোমবার ২ নভেম্বর সকাল ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি…. রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়-শুভাকাঙ্খী রেখে গেছেন। এ দিনেই বিকেল সাড়ে ৪টায় সিডিএ হাইস্কুল মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তার আগে একই মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জাহিদুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরকার, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, রানীশংকৈল থানার ওসি’র প্রতিনিধি এসআই মাহমুদ হাসান ও সঙ্গীয় পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও হবিবর রহমানসহ অন্য মুক্তিযোদ্ধা ও সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার দেখতে এলাকার কয়েক শত মহিলাও মাঠে উপস্থিত হন।
পরে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে রাণীশংকৈল মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

















সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশা নিবন্ধন শুরু মঙ্গলবার