ঢাকা , সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন হাজারো যাত্রী বিমানবন্দরে আটকা, খোঁজ নিলেন তারেক রহমান ইরানে ৭ দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা কুষ্টিয়ায় মামলা চলমান থাকতে সাংবাদিক পরিবারের উপর বর্বর হামলার অভিযোগ রোজার শুরুতে অস্থিরতা থাকলেও বাজারে ফিরছে কিছুটা স্বস্তি

সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চান শিল্পী রেজা, তৃণমূল থেকে বাড়ছে সমর্থন

সাংবাদিক

দলীয় সূত্র জানায়, শিল্পী রেজা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছেন। ত্রাণ কার্যক্রম, দুর্যোগকালীন সহায়তা এবং নারী সংগঠনে সক্রিয় ভূমিকার কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। নেতাকর্মীদের মতে, তাকে সংসদে পাঠানো হলে নারীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

দলীয় নেতাকর্মীরা আরও বলেন, নারী নেতৃত্ব বিকাশে এবং ভবিষ্যৎ রাজনীতিতে নতুন প্রজন্মকে সামনে আনতে তার মতো পরিশ্রমী নেত্রীদের সুযোগ দেওয়া প্রয়োজন। এতে দল যেমন লাভবান হবে, তেমনি রাজনীতিতে নারীদের অংশগ্রহণও বাড়বে।

এ বিষয়ে শিল্পী রেজা জানান, দল যদি তাকে দায়িত্ব দেয়, তাহলে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং দল যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই কাজ করবেন।

দলীয় সূত্র আরও জানিয়েছে, জাতীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিএনপি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। সেই নীতির অংশ হিসেবেই যোগ্য নারী নেত্রীদের সামনে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:২৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
৫১০ Time View