সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ খাঁন নিজ এলাকায় (শুক্রবার) বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে স্থানীয় মুসল্লী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় করেন।
১৭ জুলাই তেলিসাইর পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করেন ফারুক আহমেদ খাঁন। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোজনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে ফারুক আহমেদ খান এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে এলাকার উন্নয়ন, জনসেবা, শিক্ষা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে মতামত শোনেন।
এ সময় ফারুক আহমেদ খান বলেন, এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও দোয়াই তার চলার পথের অনুপ্রেরণা। জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ধরে রাজনৈতিক জীবনে আমি নানা ধরনের মামলা-হামলা, জেল জুলুম, নির্যাতন ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তবুও দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সবসময় দল এবং সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি।
আগামীতেও জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি বিশ্বাস করি, জনগণের আস্থা ও সহযোগিতাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। তাই সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।




















