ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

৫ গোল খেয়ে বার্সেলোনার প্রশংসায় ফেইনুর্দ কোচ

সাংবাদিক

ফেইনুর্দকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সেলোনার প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ কোচ জিওভান্নি ফন ব্রঙ্কহর্স্ট। বড় হারের পর অজুহাত না খুঁজে বার্সেলোনার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন ফেইনুর্দ কোচ। তার মতে, এই মুহূর্তে ইউরোপ তো বটেই, বিশ্বের সেরা দলই বার্সেলোনা।

চ্যাম্পিয়ন্স লিগে স্পটিফাই ক্যাম্প ন্যুতে বড় ব্যবধানে হারের পর ফন ব্রঙ্কহর্স্ট বলেন, ‘তারা যেভাবে খেলছে, তাতে এই মুহূর্তে বার্সেলোনাই বিশ্বের সেরা দল।’

শুধু প্রশংসাতেই থামেননি ডাচ কোচ। বার্সেলোনার বিপক্ষে ভুলের জন্য কীভাবে চড়া মূল্য দিতে হয়েছে, সেটিও স্বীকার করেছেন তিনি। ফেইনুর্দ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেনি বলেও জানান ফন ব্রঙ্কহর্স্ট। তবে ম্যাচের শুরুতেই বার্সার গোল তাদের পরিকল্পনায় বড় ধাক্কা দেয়। ‘আমরা রক্ষণে বসে থাকার জন্য আসিনি। আমাদের সুযোগ ছিল এবং আমরা গোল করার চেষ্টা করেছি। কিন্তু শুরুতেই গোল হজম করায় ম্যাচের গতিপথ বদলে যায়,’ বলেন তিনি।

বার্সার বিপক্ষে হার থেকে নিজেদের উন্নতির জায়গাগুলোও চিহ্নিত করেছেন ফেইনুর্দ কোচ। তার উপলব্ধি, এমন দলের বিপক্ষে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়। একই সঙ্গে বার্সেলোনার কাছ থেকে শেখার সুযোগটিও দেখছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়েও বার্সেলোনাকে এগিয়ে রাখছেন ফন ব্রঙ্কহর্স্ট। তার বিশ্বাস, হান্সি ফ্লিকের দল এবার ইউরোপের সেরা হওয়ার সামর্থ্য রাখে। তবে ম্যাচ শেষে তার সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছেন বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামাল। ১৯ বছর বয়সেই ইয়ামালের পারফরম্যান্স ও সাফল্যে মুগ্ধ ফন ব্রঙ্কহর্স্ট তাকে লিওনেল মেসি ও রোনালদিনহোর সঙ্গে তুলনা করেছেন। ‘আমি তাকে মেসি ও রোনালদিনহোর মতো দেখি। সে ব্যালন ডি’অর জিততে পারে। প্রশ্ন হলো, কখন জিতবে,’ বলেন তিনি।

ক্যাম্প ন্যুতে ফন ব্রঙ্কহর্স্টের ফেরাটাও ছিল বিশেষ। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে মাঠে নামা এই ডাচ কোচ এবার একই মাঠে ফিরেছেন প্রতিপক্ষের ডাগআউটে। পুরোনো পরিচিতদের সঙ্গে দেখা হলেও ম্যাচের সময় পুরো মনোযোগ ছিল খেলাতেই। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিকও ফেইনুর্দের ইতিবাচক মানসিকতার প্রশংসা করেছিলেন। ফন ব্রঙ্কহর্স্টও প্রতিপক্ষ কোচের সেই মন্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৯:১৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
৫০৩ Time View