ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান তোফায়েল আহমেদ মারা গেছেন ফরিদগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত জিয়াউর রহমানের দেখানো পথেই গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা হয়েছে : হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির অনুমোদন বাকলিয়ায় সংঘর্ষ চলাকালে বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরে গুরুতর আহত সাংবাদিক, সুস্থতার জন্য দোয়া কামনা জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা, হজের আনুষ্ঠানিকতা শুরু

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক

নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার, বাংলা ৫২ নিউজ।।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের আওতাধীন সম্ভাব্য মেম্বার প্রার্থী ও দায়িত্বশীলদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টায় রাঙামাটির গাংচিল রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ আফজাল। ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এবং ইউনিয়ন জামায়াতের আমীর মোখরেজুল হোসাইন মকুলের সভাপতিত্বে সভাটি সম্পন্ন হয়।

উক্ত সভায় ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ, কর্মপরিষদের সদস্য, এবং নির্বাচনী মাঠে সক্রিয় সম্ভাব্য মেম্বার প্রার্থীগণ উপস্থিত ছিলেন। তাঁরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আসন্ন নির্বাচনকে ঘিরে সংগঠনের করণীয়, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক শক্তি সুসংহত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভায় “আমাদের করণীয়” শীর্ষক আলোচনায় নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি, এলাকাভিত্তিক সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভোটারদের মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বক্তারা দলের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্যের ভিত্তিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজাল বলেন, “সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমাদের আগামী নির্বাচনের মাঠে নামতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।” তিনি আরও বলেন, “একজন মেম্বার, চেয়ারম্যান বা সংসদ সদস্যের চেয়েও বড় পরিচয় হলো—আমি জনগণের সেবক।”

সভায় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ, প্রাণবন্ত পরিবেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য পুরো সভাটিকে আরও উৎসাহব্যঞ্জক ও ফলপ্রসূ করে তোলে। সভা শেষে সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে সংগঠনের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
৭৬৯ Time View