ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

আ.লীগের পথ অনুসরণ করলে তাদের মতোই পরিণতি হবে

সাংবাদিক

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল শুরু হয়ে ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা বলেন, যুবদলের নেতাকর্মীরা ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করে এবং হত্যার পর লাশের ওপর বর্বর নৃত্য করে। সোহাগকে হত্যা করে বাংলাদেশে যেন প্রস্তর যুগের নৃশংসতা ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি। কিন্তু এই পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দল। জাতীয়তাবাদী চাঁদাবাজ দলের হাতে সোহাগ খুন হয়েছে, কারণ তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।

তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা আজ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধর্ষণ ও খুনের মতো অপরাধ করছেন। আওয়ামী লীগের পথ অনুসরণ করলে, আওয়ামী লীগের মতোই পরিণতি হবে।

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, সোহাগ হত্যার প্রতিবাদে আজ শিক্ষার্থীরা যেমন রাস্তায় নেমেছে, আওয়ামী লীগ আমলেও ঠিক একইভাবে প্রতিবাদ হতো। বিএনপি এখন তাদের দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর ধরে তারা মাজলুম ছিল, কিন্তু এখন যদি মাজলুমরা জালিমে পরিণত হয়, তবে আল্লাহর আরশ কেঁপে উঠবে।

তিনি বলেন, এই ১০ মাসে বিএনপির হাতে শতাধিক মানুষ খুন হয়েছে। সব হত্যার বিচার চাই। পাশাপাশি সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

এদিকে একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পৃথক একটি বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তারাও সোহাগ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং বিচার দাবি করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
১০৭১ Time View