ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা ২৫০ কনটেইনারের হদিস নিয়ে বিভ্রান্তি, কী বলছে বন্দর-কাস্টমস? নেপালের মাটিতে গর্জে উঠলেন শিমুল: প্রথম রাউন্ডেই নকআউট করে ইতিহাস! সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম তারেক রহমানকে ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামে মূল বক্তব্য দেওয়ার আমন্ত্রণ কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল মাদকের করাল গ্রাস থেকে ঢাকা (উত্তর)কে রক্ষা: ডিবি ওসি সাইদুলের নেতৃত্বে বলিষ্ঠ অভিযান ও জিরো টলারেন্স নীতি পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার সঠিক চিকিৎসার তথ্য ও দিকনির্দেশনায় হাতিয়ার মানুষের পাশে শিক্ষার্থী রফিকুল ইসলাম

কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

সাংবাদিক

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে আমার দেশ ও ডেইলি পোষ্ট পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ঠিকাদার। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ঠিকাদার মো. ইয়াসিন হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাইফা সরকার মামলাটি আমলে নিয়ে সমন জারি করেন।
মামলার অভিযোগে বলা হয়, সড়কে পিচ ঢালাইয়ের সময় সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলসহ অজ্ঞাত ৪-৫ জন ঠিকাদার ইয়াসিন হোসেনের কাছে দেড় লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং অজ্ঞাত ব্যক্তিদের দিয়ে সড়কের কার্পেটিং উঠিয়ে ফেলা হয়।
তবে স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজে শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও বিভিন্ন কারিগরি অনিয়মের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী রাস্তার দুই পাশে প্রায় তিন ফুট করে মাটির শোল্ডার নির্মাণের কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। এছাড়া এজিংয়ের কাজে পুরোনো ও নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। কার্পেটিংয়ের আগে প্রয়োজনীয় প্রাইম কোট ও ট্যাক কোট যথাযথভাবে প্রয়োগ না করায় এবং বিটুমিনাস কার্পেটিংয়ে মান বজায় না রাখায় কাজ শেষ হওয়ার দুই-তিন দিনের মধ্যেই বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যেতে শুরু করে। এমনকি হাতের স্পর্শেও পিচ উঠে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন। পরে গত ৬ জুলাই আমার দেশ পত্রিকার অনলাইন সংস্করণে “কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের দাবি, সংবাদ প্রকাশের আগেই ঠিকাদার ইয়াসিন হোসেন মোবাইল ফোনে তাকে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ দেন এবং প্রকাশ করলে চাঁদাবাজির মামলায় জড়ানোর হুমকি দেন। পরবর্তীতে সংবাদ প্রকাশের পরই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয় থেকে জনমত ভিন্নদিকে নেওয়ার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।
গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের প্রতিনিধি জয়ন্ত শিরালী বলেন, আমি নিজেও ওই সড়কের অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করেছি এবং সংবাদ প্রকাশ করেছি। সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। পিচ ঢালাইয়ের সময় মনিরুজ্জামান শেখ জুয়েল ঘটনাস্থলেই ছিলেন না। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মামলা করা অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেরুল ইসলাম বাধন বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা করা হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। এই মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলবে।
কোটালীপাড়া থানা প্রেসক্লাবের সভাপতি সুধান্য ঘরামী বলেন, ঠিকাদার ইয়াসিন হোসেনের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ নতুন নয়। এই সড়কের কাজেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাও একাধিকবার কাজের স্থান পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, সড়ক নির্মাণে অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দেখেছি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ঠিকাদার ইয়াসিন হোসেনের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর আওতায় প্রায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে ১ হাজার ২৬৫ মিটার দীর্ঘ শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণ কাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গার জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদার ইয়াসিন হোসেন।
সড়কটির বিষয়ে এলজিইডির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী এহসানুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর আমাদের কারিগরি টিম ঘটনাস্থল পরিদর্শনে গেছে। তদন্তে কোনো ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে চুক্তির শর্ত অনুযায়ী ঠিকাদারকে প্রয়োজনীয় সংশোধনী কাজ করতে হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:২২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
৫৩৮ Time View