ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিন মিশাল গ্লোবাল কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি উদযাপনম;মধ্যপ্রাচ্য ইনচার্জ ;জানান! রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোটগ্রহণ ২০ আগস্ট ৩০ দিনের মধ্যে বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর- চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা

জিয়ানগরের বলেশ্বর নদীতে যৌথ অভিযানে ৩টি অবৈধ বাঁধা জাল জব্দ

সাংবাদিক

মোঃমামুনহাওলাদার শিমুলজিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের বলেশ্বর নদীতে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত বাঁধা জালের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ ও পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি। অভিযানে তিনটি অবৈধ বাঁধা জাল উদ্ধার করে জব্দ করা হয় এবং পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার ২ আগস্ট ২০২৬ দুপুর ১২টায় উপজেলার লহরী এলাকায় বলেশ্বর নদীতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এবং পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আরিফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে জব্দকৃত ৩টি অবৈধ বাঁধা জাল জিয়ানগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ বাঁধা জাল নদীর স্বাভাবিক জলপ্রবাহ ও মাছের প্রজননে মারাত্মক ক্ষতি করে। এসব জালের কারণে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। অবৈধ জাল ব্যবহার কিংবা নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের ধারাবাহিক তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
৫৭৯ Time View