ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া নওগাঁয় চতুর্থ দিনের মতো বাস-অটোরিকশা বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা খামারবাড়িতে ডিএইর তিন কর্মকর্তাকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে পোস্টার ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প লাল-সবুজে নতুনের জয়গান/ ফিফা আসিয়ান কাপে চার ফুটবলারের অভিষেক হেফাজতের পৃথক জোট গঠন বিএনপি-জামায়াতে আটকা জাতীয় কন্যাশিশু দিবস আজ/ ‘ভাবতাম সমাজটা একদিন শিশুদের জন্য নিরাপদ হবে’ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম! সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সংবিধানে সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

ডামুড্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর মনোনয়নপত্র দাখিল

সোহেল, শরীয়তপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ,এস,এম রোকন উজ্জামান খান এর কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল করার সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জনগণের দোয়া ও সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানান।

ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, “শরীয়তপুর-৩ আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। শরীয়তপুর-৩ আসনে লেভেল প্লেইং ফিল্ড সঠিক আছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।”

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
৮২৩ Time View