ঢাকা
,
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা
অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড
সোবহানার সেঞ্চুরিতে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু পুঁজি
হ্যাটট্রিকের পর ফাইফার, হাসানের তোপে অলআউট আফগানিস্তান
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস
নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩
প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস
মোদি-শাহকে চ্যালেঞ্জ করে নতুন কর্মসূচি ঘোষণা বিক্ষোভকারীদের
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনেই কক্সবাজার যায় তাজমিন, ফেরার পথে হত্যাকাণ্ড
মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশ
নওগাঁয় ডিবি’র’ অভিযানে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার-৩
মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহাদেবপুর থানাধীন ভবানীনগর গ্রামে মাতাজি থেকে ফতেপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশির সময় মো. আবুল কালাম আজাদের (৪২) হাতে থাকা একটি ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতার আবুল কালাম আজাদ মহাদেবপুর উপজেলার কালনাকাটা পশ্চিমপাড়ার গজির উদ্দিনের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদে তিনি জানান, ধামইরহাট উপজেলার কৈগ্রামের মনছুর আলীর ছেলে আনোয়ার হোসেনের (৪৩) কাছ থেকে গাঁজা সংগ্রহ করে ধামইরহাটের কুলফতপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে কামাল হোসেনের (৫৫) সহায়তায় তা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন।
পরে আবুল কালাম আজাদ ও কামাল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে মাতাজি হাট এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।






















হত্যাকাণ্ডে নতুন তথ্য: তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, জানালেন মা