ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ An Interesting Interview with the amazing Music Personality, Davide Pomponio প্রবাসী কার্ডের পরীক্ষামূলক উদ্বোধন আগামী মাসে, মিলবে যেসব সুবিধা সেনা হেফাজতে মোজাফফর- শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন ফারুক আহমেদ খাঁন স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্র চূড়ান্ত ২৭ আগস্ট আবারও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা শেখ হাসিনা ফিরলে স্বচ্ছ বিচার হবে: তথ্য উপদেষ্টা টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, কাউন্সিলর প্রার্থী মাসুদ মোল্লার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা সমসাময়িক বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

নরসিংদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাংবাদিক

মোঃ মোবারক হোসেন

নরসিংদী প্রতিনিধি

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ,আগামীর নিরাপত্তা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সকালে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এখন থেকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. বদরুল হুদা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বিচারে গাছ কাটা, প্লাস্টিক দূষণ এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মুহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ আর মামুন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সমর দাস, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় আজকের সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
৫৫৫ Time View