ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

সাংবাদিক

মোঃ জাকির হোসেন,ফরিদগঞ্জ প্রতিনিধি:  চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহর সার্বিক দিক-নির্দেশনায় পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের পশ্চিম ষোলদানা উত্তর মিজি বাড়ির শরীফ মিজির বসতঘরে অভিযান চালায়। এ সময় ঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ মোঃ শরীফ হোসেন মিজি (৩০)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ হুমায়ুন কবির-২ সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাছিয়ারা এলাকায় শরীফ ফার্নিচার দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে ফিরোজ আলম (৪৩)-কে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ হোসেন মিজি উপজেলার ষোলদানা (পশ্চিম) গ্রামের মৃত অজি উল্যাহর ছেলে এবং ফিরোজ আলম দক্ষিণ গাব্দেরগাঁও (কবিরাজ বাড়ী) গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৫০৯ Time View