ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৪০ লক্ষ টাকা
ফরিদগঞ্জ প্রতিনিধি: মোঃ জাকির হোসেনের তথ্য ভিডিও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের ৪টি দোকানে।
দোকানগুলো হল একটি ওষুধের দোকান টুটুল চন্দ্র শীল ,২টি মুদি দোকান মনির হোসেন, মাহিউদ্দিন, একটি জুতার দোকান সহিদ, এতে ৪টি দোকান ও দোকানের মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৪০,০০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনের খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফরিদগঞ্জের ফায়ার সার্ভিসের টিম লিডার রবিউলের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, বলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গিয়াছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর বিস্তারিত আরও জানা যাবে।























চার খুনের ঘটনায় জব্দ আলামতে মিলল চাঞ্চল্যকর তথ্য, জানাল সিআইডি