ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০ দুর্গাপূজার ছুটিতেও সীমিত পরিসরে চলবে আমদানি-রপ্তানি ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ দুর্গাপূজার ছুটিতে সড়কে বাড়তি ঝুঁকি, সেপ্টেম্বরে ৪২৩ প্রাণহানি বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপির শূন্য সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ৭০ জন জুলাই সনদ বাস্তবায়ন করাই হবে বিএনপির প্রজ্ঞার পরিচয়: সাইফুল হক বাড়িঘরে হামলা, ভাঙচুর ও মানুষকে হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে: আইনমন্ত্রী সর্বোচ্চ পূজামণ্ডপ, বরাদ্দ, ছুটি ও নিরাপত্তায় দুর্গাপূজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

সাংবাদিক

 ঢাকা জেলা প্রতিনিধি:- গোলাম আহমেদ সবুজ ঢাকার আশুলিয়ায় চেকপোস্ট অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরোনো নীল রঙের পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে কবিরপুর রেডিও কলোনী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় পিকআপসহ জামাল মিয়া ওরফে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা ৫২ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা নীল রঙের নম্বরবিহীন ফোটন (FOTON) পিকআপটির আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিমের বিরুদ্ধে আগে তিনটি মাদক মামলা ও একটি চুরির মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। সূত্র: ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
৫০৪ Time View