উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম বাংলাদেশের
এশিয়ান গেমসের নারী ফুটবলে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে মারিয়া মান্দাদের দল। আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ নারী দল।
জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। বিরতির পর আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও আরও তিন গোল করে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।
ম্যাচের তৃতীয় মিনিটে রি সং গোল করলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল হয়। এর তিন মিনিট পর, ষষ্ঠ মিনিটে জন রংয়ের গোলে গোল উৎসব শুরু করে উত্তর কোরিয়া। ১০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। ১২ মিনিটে হোয়াং ইউয়ের গোলে উত্তর কোরিয়া এগিয়ে যায় ৩-০। ১৮ মিনিটে চাই উন করেন চতুর্থ গোল। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন তিনি। এরপর ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করেন কিম কিয়ং। তাতেই প্রথমার্ধে ৭-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের আক্রমণের সামনে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। এশিয়ান গেমসে বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।























এস এম কামরুল হাসানের কবিতা- কি করিলে বলো পাইবো তোমাকে