ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

সাংবাদিক

চোটের কারণে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘এ’ দলের চার দিনের ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে চোটটি নিশ্চিত হয়।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনকে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এশিয়ান গেমসে তার অনুপস্থিতির বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। তার পরিবর্তে একজন ক্রিকেটারকে দলে নেওয়া হবে। তবে সেই পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

২৪ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে দেশ ছেড়ে যাবেন ক্রিকেটাররা। ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা হবে, তা ঠিক হবে প্রথম পর্বে। জাপান, হংকং, মালয়েশিয়া, নেপাল ও ওমানের মধ্যে কোনো একটি দলই হবে সেই প্রতিপক্ষ।

কোয়ার্টার ফাইনালে জিতলে ১ অক্টোবর সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে খেলবে বাংলাদেশ দল। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে শ্রীলঙ্কা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৫০২ Time View