ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফ শুরু হচ্ছে যৌথ অভিযান নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা- যেখানেই অবহেলা ও দূর্নীতি সেখানেই চাকরিচ্যুতি-স্বাস্থ্য মন্ত্রী ছয় মাসে ৫০ শয্যার হাসপাতাল হবে ১০০ শয্যার, সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী ফরিদগঞ্জে যুব সমাজের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে প্রশাসক মো. মোস্তাক মিয়া জুলাই বিপ্লব বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তার আশ্বাস চীনের দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থার অনন্য দৃষ্টান্ত: ড্যাফোডিল ফাউন্ডেশন এর জীবিকা চাঁদপুর প্রকল্পের ৫ম পর্যায়ের উদ্বোধন

নরসিংদীতে মেডিকেল কলেজ চালুর ঘোষণা- যেখানেই অবহেলা ও দূর্নীতি সেখানেই চাকরিচ্যুতি-স্বাস্থ্য মন্ত্রী

সাংবাদিক

মোঃ মোবারক হোসেন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম সাধারণ সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল (এমপি) এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকন (এমপি)।

এছাড়াও উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. বুলবুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, চলতি বছরের মধ্যেই নরসিংদীতে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে এবং প্রাথমিকভাবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। ভবিষ্যতে নরসিংদীতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও সম্ভাবনা রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও জানান, জেলার প্রতিটি উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে, যাতে কিডনি রোগীরা নিজ নিজ উপজেলাতেই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।
তিনি নরসিংদী ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নের জন্য ৫০ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
পাশাপাশি হাসপাতালের কার্যক্রম সন্তোষজনকভাবে পরিচালিত হলে ভবিষ্যতে এক কোটি টাকা অনুদান এবং একটি স্থায়ী ভবন নির্মাণে সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি সরকারি কর্মকর্তাদের সততা ও আদর্শিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, জেলা প্রশাসনকে সৎ ও জনবান্ধব হতে হবে। কোথাও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে শুধু বদলি নয়, সংশ্লিষ্ট কর্মকর্তার চাকরি বাতিলের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বক্তারা ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং নরসিংদীতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৫০২ Time View