ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কানাডার গাড়িতে শুল্ক দ্বিগুণের হুমকি ট্রাম্পের আলোচিত শিশু আছিয়া হত্যার রায় পিছিয়ে ৩১ আগস্ট আজ আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী করায় তারেক রহমানকে মালয়েশিয়া বিজেপির অভিনন্দন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান ফিরোজুর রহমান আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক উপজেলা চেয়ারম্যান আকতারুল ইসলামের ছেলে তুসিনের বিরুদ্ধে ছিনতাই ও চাদাবাজির অভিযোগ ‘ইয়াবা সেবনে বাধা দেওয়ায়’ রংপুরে শিক্ষক পরিবারে চার খুন: পুলিশ বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ

বাবার মেয়াদ শেষ হলে প্রেসিডেন্ট পদে লড়তে পারি: এরিক ট্রাম্প

সাংবাদিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ছেলে এরিক ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, তার বাবার দ্বিতীয় মেয়াদ শেষ হলে তিনি বা তাদের পরিবারের অন্য কেউ নির্বাচনে অংশ নিতে পারে।

ইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক বলেন, ‘আমি যদি ঠিক করি রাজনীতিতে আসব, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথটা আমার জন্য কঠিন হবে না।

২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার হোয়াইট হাউসে যাওয়ার পর থেকে ৪১ বছর বয়সী এরিক ট্রাম্পকে রাজনীতির চেয়ে ট্রাম্প অর্গানাইজেশনের কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। কিন্তু সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অনেক রাজনীতিবিদের কাজকর্মে হতাশ। তবে আমি মনে করি, আমি অনেক ভালোভাবে এই কাজ করতে পারি।’

তিনি আরও বলেন, ‘শুধু আমি না, আমাদের পরিবারের আরও কয়েকজন সদস্য এই পদে লড়াইয়ের যোগ্যতা রাখেন।’

যদিও ২০২৮ সালের রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়নের দৌড়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এগিয়ে রয়েছেন বলে মনে করা হয়। এমন প্রেক্ষাপটে ট্রাম্প পরিবারের কেউ নির্বাচনে থাকবেন না, এমন প্রশ্নের জবাবে এরিক বলেন, ‘আমি জানি না…সবকিছু সময় বলে দেবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
৯৬৯ Time View