এস এম কামরুল হাসানের কবিতা “ভালোবাসার নিলামঘর”
ভালোবাসাকে নিলামে তুলেছো তুমি,
প্রেমকে বানিয়েছো পণ্য,
দর হাঁকছো এখন উন্মুক্ত বাজারে,
কে কত বেশি দেবে, তারই জন্য তুমি ধন্য।বাহ্, কি চমৎকার ব্যবসায়ী তুমি!
হৃদয়টাকে বানিয়েছো দোকান,
প্রেমের ওজন মাপছো টাকার দাঁড়িপাল্লায়,
ভালোবাসার গায়ে লাগিয়েছো দামের ট্যাগ।নিজেকে কখনো নিলামে তুলে
পুণ্য বানিয়ো না, লক্ষ্মীটি,
তাহলে আমি সত্যিই কষ্ট পাবো,
ভীষণ কষ্ট পাবো।
কারণ পণ্য হয়ে গেলে তুমি অপবিত্র হয়ে যাবে,
আর আমি আজও তোমাকে
আমার প্রার্থনার মতো পবিত্র ভাবি।তুমি বিক্রি হচ্ছো,
আমি দেখছি,
আমার হাত খালি, তাই আমি কিনতে পারছি না,
আমার কাছে তো শুধু ভালোবাসা ছিল,
টাকা ছিল না,
আর এই বাজারে ভালোবাসা অচল পয়সা।যাও, চলে যাও সেই ক্রেতার কাছে,
যার পকেট ভারী, যার গাড়ি আছে, বাড়ি আছে,
যে তোমাকে সোনায় মুড়িয়ে রাখবে,
কিন্তু কখনো বুকে রাখবে না।আমার মতো গরীব প্রেমিকের বুক
তোমার জন্য বড্ড ছোট ছিল, তাই না?একদিন নিলাম শেষ হবে,
আলো নিভে যাবে, ক্রেতারা চলে যাবে,
তখন বুঝবে,
সবচেয়ে দামি জিনিসটাই তুমি,
সবচেয়ে সস্তায় বিক্রি করে দিয়েছো।


















রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন।