ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম বাংলাদেশের

সাংবাদিক

এশিয়ান গেমসের নারী ফুটবলে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছে মারিয়া মান্দাদের দল। আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনো এত বড় ব্যবধানে হারেনি বাংলাদেশ নারী দল।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাতবার বাংলাদেশের জালে বল পাঠায় তারা। বিরতির পর আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও আরও তিন গোল করে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।

ম্যাচের তৃতীয় মিনিটে রি সং গোল করলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল হয়। এর তিন মিনিট পর, ষষ্ঠ মিনিটে জন রংয়ের গোলে গোল উৎসব শুরু করে উত্তর কোরিয়া। ১০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি। ১২ মিনিটে হোয়াং ইউয়ের গোলে উত্তর কোরিয়া এগিয়ে যায় ৩-০। ১৮ মিনিটে চাই উন করেন চতুর্থ গোল। ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন তিনি। এরপর ৪০ ও ৪৩ মিনিটে জোড়া গোল করেন কিম কিয়ং। তাতেই প্রথমার্ধে ৭-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বড় জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া। পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের আক্রমণের সামনে কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। এশিয়ান গেমসে বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৬৮৩ Time View