ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতেই ঢাকায় ইউএসবিবিসি : রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন গৌরীপুরে মাস্টার মেসের মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন- ১৬ বাংলাদেশির মৃত্য এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ গাজীপুরে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলা, আহত ২: বিএনপির তীব্র নিন্দা কলমাকান্দায় আদিবাসী দিবস পালন কোটালীপাড়ায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় আওয়ামী লীগ নেতা তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ গোপালগঞ্জ জেলা বিটিএসএফের কমিটি ঘোষণা সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন টাঙ্গাইলের গোপালপুরে মুনের বাজিমাত, শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে সেরা

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

বিজিবি সুত্রে জানা গেছে, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন অনন্তপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর হাজিটারী সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে এক সন্দেহ জনক ব্যক্তিকে আসতে দেখে বিজিবির টহল দলটি। পরে তার কাছে মাদক আছে এমন চ্যালেঞ্জ করলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সাথে থাকা গাঁজা পটলা ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি করে ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি ভারতীয় গাঁজার পটলা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। ভারতীয় ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ৯৫০টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
৭৫৭ Time View