ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ ফরিদগঞ্জ সন্ত্রাসী গোষ্ঠী রিয়াদ বাহীনির অত্যাচারে অতিষ্ঠ এলাকায় বাসী চাঁদপুরস্থ কচুয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির-২০২৬ কার্যকরী কমিটি গঠন এপেক্স ক্লাব অফ চাঁদপুরের ডিনার মিটিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ সম্পন্ন প্রবাসীদের ভালোবাসায় সিক্ত মাসুদ সাঈদী এমপি কুয়ালালামপুরে Istanbul Hotel & Resort Limited-এর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের মালয়শিয়া রাষ্ট্র সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শোকের ছায়া হাজীগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষক মোঃ মিজানুর রহমান খানের ইন্তেকালে বাকিলাজুড়ে শোকের মাতম জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদে বর্নিল আয়োজনে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাংবাদিক

ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ।।

সৌদি আরবের রিয়াদে বৃহসপতিবার মধ্য রাতে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্নিল আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্নিল আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৪শে জুলাই) রাতে রিয়াদের ২৮নং এক্সিট এর আল পাখামা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এ আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘উৎসবে আনন্দে ২২ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২২ কেজি ওজনের বিশাল আকারের কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২৬। বরাবরের মতো এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার,রিয়াদের সাকর ফিটনেস,আমিয়াল গুরুপ,নিউ এশিয়ান রেষ্টুরেন্ট, রিয়াদ ফুড হাউজ, অনলাইন পোটাল জনপ্রিয় আলোচিত বার্তা,ফয়সাল সিসিটিভি ও নোভা এন্টারপ্রাইজ।

প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কেক কাটা। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সাধারন সম্পাদক ব্যবসায়ী আলী আহছান কিরন। সঞ্চালনা করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান। আলোচনায় প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেল এর এমডি আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন রিয়াদের আমিয়াল গুরুপ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি দর্শক ফোরামের রিয়াদ মহানগর সভাপতি ব্যবসায়ী শপন হাওলাদার , রাজনীতিবিদ হারুনুর রশীদ তালুকদার,ফয়সাল সিসিটিবির এমডি মোহামমদ ফয়সাল প্রমুখ।

সাংস্কৃতিক পর্ব পরিচালনা করে সাংবাদিক ফোরামের সিনিয়র সহ: সভাপতি জাহাংগীর আলম হৃদয়।দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পী তানিশা,ইসরাত, জাভেদ, মনিকা,ইমন বাউল গান করে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতাসহ সাংস্কৃতিক নানান আয়োজন। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।

সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, ‘প্রবাসীদের আনন্দ বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির প্রবাস বিনোদন অব্যাহত থাকবে।’ এতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৫৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১১০৬ Time View