সৌদিতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগ্রযাত্রায় নতুন অধ্যায়
এক সময় সৌদি আরবে ব্যবসা-বাণিজ্যে ইয়েমেনি, পাকিস্তানি ও ভারতীয় উদ্যোক্তাদের আধিপত্য থাকলেও এখন সেই চিত্র বদলেছে। পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাবের মাধ্যমে বাংলাদেশিরাও গড়ে তুলছেন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান।মধ্যপ্রাচ্য ইনচার্জ ফারুক আহমেদ চাঁনএর রিপোর্ট

এরই ধারাবাহিকতায় সৌদি আরবে উদ্বোধন করা হয়েছে শিফা মোহাম্মদিয়া ফিশারিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন সৌদি স্পন্সর নাসের বিন জুমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম (বাপ্রসাফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চাঁন, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী আলমগীর কবির এবং প্রতিষ্ঠানের কর্ণধার কলিম উদ্দিন।
এ সময় অতিথিরা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০-এর সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন। তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

















