ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুই দিন পর সাতক্ষীরা-ঢাকা রুটে বাস চলাচল শুরু ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ৮ বছর পর খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি গ্রেপ্তার গণতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান ছাত্রদের: রাষ্ট্রপতি এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পাঁচ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি হত্যা মামলায় গ্রেপ্তার, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে ইসলাম

পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে? মেনে চলুন কিছু উপায়

সাংবাদিক

বেশিরভাগ রান্নাতেই পেঁয়াজ লাগে। আবার সালাদ, ভর্তাতেও পেঁয়াজের দরকার হয়। কিন্তু এই সবজি কাটতে গিয়ে বেশিরভাগ মানুষেরই চোখ দিয়ে পানি ঝরে। কেন এমন হয়-তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।

বিজ্ঞানীরা বলছেন, গবেষণায় দেখা গেছে, এই সবজির ভিতরে এক দারুণ কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে। এর প্রতিটি কোষে প্রচুর পরিমাণে সালফার যৌগ আর বেশ কিছু এনজাইম মজুত থাকে। সাধারণ অবস্থায় এরা নিষ্ক্রিয় থাকলেও যখনই ছুরি বা ধারালো কিছু দিয়ে কাটা হয় তখন কোষগুলি ভেঙে যায়। ঠিক সে সময় এই উপাদানগুলি একে অপরের সঙ্গে মিশে যায়। তখনই রাসায়নিক বিক্রিয়া হয়ে তৈরি হয় ‘ল্যাক্রিমেটরি ফ্যাক্টর’ নামের এক মারাত্মক ঝাঁঝালো গ্যাস। মানুষের চোখ এমনিতেই খুব সংবেদনশীল। তাই এই গ্যাস চোখের সংস্পর্শে আসা মাত্রই চোখকে রক্ষা করতে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে পানি বের হতে শুরু করে।

পেঁয়াজ কাটার সময় চোখের পানি আটকাতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

কাটার ১০ থেকে ১৫ মিনিট আগে পেঁয়াজটা সোজা ফ্রিজে ঢুকিয়ে দিন। ঠান্ডা অবস্থায় ক্ষতিকারক গ্যাস খুব কম বের হয়। ফলে চোখে পানি আসে না।
খোসা ছাড়িয়ে পেঁয়াজ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এর ফলে গ্যাস পানিতে মিশে যায়। তখন তা হাওয়ায় মিশে চোখ পর্যন্ত পৌঁছাতে পারে না।
ভোঁতা ছুরির  বা বটির বদলে সবসময় ধারালো ছুরি ব্যবহার করুন। ধারালো ছুরি কোষগুলিকে কম ভাঙে, ফলে ঝাঁঝালো গ্যাসও অনেক কম তৈরি হয়।

সূত্র: টিভিনাইন

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
৬০৭ Time View